জ¦ালা জ¦ালা’ নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন রুনা লায়লা

Printed Edition
bino-2
জ¦ালা জ¦ালা’ নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক

ঈদের ঠিক আগেই ইউটিউবে প্রকাশিত হয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা ও প্রীতম হাসানের কণ্ঠে আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানটি। গানটি লিখেছেন রাসেল মাহমুদ রুশো, সুর সঙ্গীত করেছেন এবং রুনা লায়লার সাথে এই গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের ক্রেজ প্রীতম হাসান। ২০ মার্চ প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরই মধ্যে লাখ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। সময়ের সাথে তালমিলিয়ে এই গানে রুনা লায়লার কণ্ঠের অনবদ্য গায়কী শ্রোতা দর্শককে মুগ্ধ করছে প্রতিনিয়ত। নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন শুরু করেছেন শাকিব খান বেশ কয়েক বছর ধরেই। তার সিনেমার গান মানেই হিট। বিশেষত ‘ও প্রিয়তমা’, ‘দুষ্টু কোকিল’, ‘চাঁদ মামা চাঁদ মামা’, লিচুরও বাগানে’ সাম্প্রতিক সময়ের সুপারহিট গান। সেই ধারাবাহিকতায় যুক্ত হলো ‘প্রিন্স’ সিনেমায় রুনা লায়লা ও প্রীতম হাসানের কণ্ঠে ‘জ্বালা জ্বালা’ গানটিও। গানটির দৃশ্যায়নে আছেন শাকিব খান ও তাসনিয়া ফারিন। গানটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত রুনা লায়লা এই গানের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। বাংলাদেশের এই প্রজন্মের শিল্পীরাও তাকে নানাভাবে এই ‘জ্বালা জ্বালা’ গানের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। সবার একটাই কথা, এই সময়ে এসেও তিনি ‘জ্বালা জ্বালা’ গানটি দিয়ে নিজের অনবদ্যতার প্রমাণ দিলেন। রুনা লায়লা বলেন,‘ প্রীতমের কম্পোজিশনে তার সাথে এবারই প্রথম কোনো গান করা হলো। সত্যি বলতে কী, সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে জ্বালা জ্বালা গানটি শ্রোতা দর্শককে উপহার দেয়া। এই গানের জন্য গানটি প্রকাশের প্রথম দিন থেকেই নানা মাধ্যমে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যারাই গানটি একবার শুনেছেন তাদেরই ভালোলেগেছে। এই প্রজন্মের শিল্পীরাও আমাকে প্লে-ব্যাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রীতমের কথা বিশেষভাবে বলতেই হয় যে, প্রীতম ভীষণ মেধাবী একজন সঙ্গীতশিল্পী, কম্পোজার। এত বিনয়ী, এত লক্ষ্মী একটি ছেলে মনে হলো যে, ও আমারই ছেলে। প্রীতমের জন্য অনেক অনেক দোয়া। আগামীতেও আমি, গানে গানে এই প্রজন্মের সাথে থেকে কাজ করে যেতে চাই। যদি গানের কথা ও সুর ভালোলাগে নিশ্চয়ই আবারো সিনেমায় গান গাইব।’ বাংলাদেশের সিনেমার গানে রুনা লায়লা এক উজ্জ্বল নক্ষত্র।