মাদকের টাকায় অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামে ১ জনের কারাদণ্ড

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মাদকব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রূপম চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত মাদকসংশ্লিষ্ট আরেকটি মামলায় রূপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

দণ্ডপ্রাপ্ত রূপম চৌধুরী, যিনি রূপন বা রিপন নামেও পরিচিত, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরের হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করছেন।