বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ সোমবার শুরু করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমই এন্ড এসপিডি) তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই প্রধান আবু সাঈদ মো: ইদ্রিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা: আনোয়ার হোসাইন। প্রশিক্ষণ কর্মসূচির উপর সংক্ষিপ্ত বিবরণ দেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (এসআইসিআইপি) ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। কর্মশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং, রেকর্ডকিপিং, উদ্ভাবন ও ডিজিটাল ব্যবসা পরিচালনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।