মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু সচল করল ইরান

Printed Edition
onno-3
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু সচল করল ইরান

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু আবার সচল করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রেডিও অ্যান্ড টেলিভিশন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেতুটি আবার চলাচলের উপযোগী করাকে ‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের প্রতি একটি বাস্তবসম্মত জবাব’ বলে উল্লেখ করেছেন গোলেস্তানের গভর্নর আলি-আসগর তাহমাসবি। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেল সেতুতে হামলা চালানো হয়। এতে গোরগান-ইনচে বোরুন রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়, যা তুর্কমেনিস্তান এবং বৃহত্তর মধ্য এশীয় নেটওয়ার্কের সাথে ইরানের উত্তরের রেল সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।