পিসিআইইউতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-2
পিসিআইইউতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহম্মদ রতন। এ সময় তারা উপস্থিত সবার সাথে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন ফোরামের সমন্বয়কসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি।