৮০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল এক্স

Printed Edition
pro-1
৮০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল এক্স

আহমেদ ইফতেখার

  • রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো থেকে পরিচালিত এসব অ্যাকাউন্ট ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ও বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছিল। যদিও প্ল্যাটফর্মটি ব্রিটিশ এমপিদের বলেছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট অপপ্রচার ঠেকাতে তারা ৮০ কোটি অ্যাকাউন্ট স্থগিত করেছে। অভিযোগ রয়েছে, এই বিপুল সংখ্যক স্প্যাম অ্যাকাউন্টের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাশিয়ার, যার পরই রয়েছে চীন ও ইরান। ২০২৫ সালেও এক্স কয়েক শ’ কোটি অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার পেছনে সম্ভবত বিদেশী রাষ্ট্রীয় মদদপুষ্ট অপপ্রচারমূলক প্রচারণার ভূমিকা থাকতে পারে

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তাদের বিশ্বজুড়ে সক্রিয় ব্যবহারকারীর চেয়েও বেশি পরিমাণ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে। ২০২২ সালে ইলোন মাস্ক প্ল্যাটফর্মটি কিনে নেয়ার পরই কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিমালা নিয়ে সমালোচনা রয়েছে। তখন প্ল্যাটফর্মটির নাম ছিল টুইটার। একই সাথে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়টি দীর্ঘদিন ধরেই মাস্কের উদ্বেগের কারণ বলে প্রযুক্তি বিশ্লেষকরা উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির মতো।

রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো থেকে পরিচালিত এসব অ্যাকাউন্ট ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ও বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছিল। যদিও প্ল্যাটফর্মটি ব্রিটিশ এমপিদের বলেছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট অপপ্রচার ঠেকাতে তারা ৮০ কোটি অ্যাকাউন্ট স্থগিত করেছে। অভিযোগ রয়েছে, এই বিপুল সংখ্যক স্প্যাম অ্যাকাউন্টের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাশিয়ার, যার পরই রয়েছে চীন ও ইরান। ২০২৫ সালেও এক্স কয়েকশ’ কোটি অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার পেছনে সম্ভবত বিদেশী রাষ্ট্রীয় মদদপুষ্ট অপপ্রচারমূলক প্রচারণার ভূমিকা থাকতে পারে।

এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স প্রধান উইফ্রেডো ফার্নান্দেজ কর্মকর্তাদের বলেছেন, ২০২৪ সালের ১২ মাসজুড়ে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। প্ল্যাটফর্মে কারসাজি ও স্প্যাম ছড়ানোর মাধ্যমে নিয়ম লঙ্ঘনের দায়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়।

পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক কমিটির সদস্যদের ফার্নান্দেজ বলেছেন, রাশিয়ান অ্যাকাউন্টগুলো ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারসাজি করতে ‘বিভাজন তৈরি’ এবং ‘বিশেষ ধরনের মতবাদ’ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছিল। প্ল্যাটফর্মে আলোচনায় হস্তক্ষেপ ও স্প্যাম ছড়ানোর এসব প্রচেষ্টা এখনো থেমে নেই। এমনকি ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্ক তৈরির চেষ্টা প্রতিদিন চলছে।

এক্সের নীতিমালা অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট বড় পরিসরে আক্রমণাত্মক বা বিভ্রান্তিকর কার্যক্রম চালায় এবং অন্য ব্যবহারকারীর অভিজ্ঞতা বিঘিœত করে, সেগুলোকে কারসাজিমূলক অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। অন্যদিকে স্প্যাম বলতে বোঝায় অনাকাক্সিক্ষত ও বারবার করা কার্যক্রম, যেখানে নিম্নমানের বিপুল কনটেন্ট ছড়িয়ে অন্য অ্যাকাউন্টকে প্রভাবিত করা হয়।

বিশাল অ্যাকাউন্ট বন্ধ করলেও পুরনো গ্রাহকদের সেবার মান বাড়াতে এক্স তাদের এআই চ্যাটবট গ্রকের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি এডিট বা বিকৃত করা বন্ধে নতুন ফিচার যোগ করেছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের আপলোড করা ছবিগুলোতে গ্রক চ্যাটবট ব্যবহার করে পরিবর্তন বা বিকৃতি ঠেকাতে পারবেন।

নতুন ফিচারটির ইতিবাচক দিক হচ্ছে, গ্রকের অনুপযোগী ব্যবহার সীমিতের পথে একধাপ এগিয়েছে এক্স ও এক্সএআই। এ ব্লকিংয়ের অপশনটি সাধারণ ‘টগল’ সুইচের মতো এবং তা অ্যাপের ভেতরে খুব একটা লুকিয়ে রাখা হয়নি, যা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। নেতিবাচক দিক হলো- ফিচারটি কেবল ‘লোক দেখানো’ ব্যবস্থা, যা গ্রকের কাজের পদ্ধতি বা এর অপব্যবহার রোধে খুব একটা কার্যকর নয়।

নতুন ফিচারটি নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর আপলোড করা ফাইল পরিবর্তন করা থেকে চ্যাটবটকে বাধা দিলেও এ ব্লকটি কেবল রিপ্লাইয়ে গ্রককে ট্যাগিংয়ের ক্ষেত্রেই কাজ করে। যারা অন্যের অনুমতি ছাড়াই এআই ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি করতে মরিয়া তাদের জন্য এই বাধা এড়িয়ে যাওয়ার আরো অনেক পথ খোলা রয়েছে।