যুবসমাজকে ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে হবে : অ্যাড. জুবায়ের

Printed Edition
3rd-3
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের যুবসমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি। আর ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে।

গতকাল নগরীর একটি রেস্টুরেন্টের জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে যুব ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এ জন্য যুবসমাজকে সংগঠিত হয়ে মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগরী জামায়াতের যুব সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার। এরআগে অনুষ্ঠানের শুরুতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি রুহুল আমিন দারস পেশ করেন। সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।