ব্যাটিংয়ের সুযোগ না দেয়ায়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বহু ক্ষণ ধরে অপেক্ষা করছিল কিশোর। বন্ধুবান্ধব দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিল। ব্যাট করার ইচ্ছা ছিল তার। কিন্তু পর পর তিনটি ম্যাচ হয়ে গেলেও ব্যাট হাতে নামার সুযোগ পায়নি সে। তাই রাগে বন্ধুকে মাঠে ফেলে ব্যাট দিয়ে মারতে শুরু করে দিল সেই কিশোর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, মাঠের মধ্যে কালো জ্যাকেট পরা এক কিশোরকে ব্যাট দিয়ে বেধড়ক মারছে তার বন্ধু। কিশোর মার খেতে খেতে কোনো মতে উঠে বন্ধুকে লাথি মারতে শুরু করে। কিন্তু এলোপাথাড়ি ভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিল প্রথম কিশোর। আক্রমণ থেকে কোনোভাবেই আত্মরক্ষা করতে পারল না দ্বিতীয় কিশোর। মাঠে উপস্থিত অন্য কিশোররাও অশান্তি না থামিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল।

সম্প্রতি এই ঘটনাটি নেপালে ঘটেছে। বন্ধুরা মিলে ক্রিকেট খেলবে বলে একটি মাঠে গিয়েছিল। পর পর তিনটি ম্যাচ হয়ে যাওয়ার পরেও ব্যাট করার সুযোগ পায়নি এক কিশোর। সেই রাগে ব্যাট নিয়ে বন্ধুকে মারতে শুরু করে সে। কিছুু ক্ষণ পর অবশ্য অশান্তি মিটে যায়। ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে এক নেটাগরিক লিখেছেন, খেলার সময় ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু ব্যাট দিয়ে মারা একেবারেই উচিত হয়নি। কিশোরের বড় কোনো ক্ষতি হয়ে গেলে তার দায় কে নিত।