রেকর্ড দাবদাহে ইউরোপের তিন দেশে প্রাণহানি তিন হাজার সাত শতাধিক
Printed Edition
রয়টার্স
জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবে সৃষ্ট রেকর্ডভাঙা দাবদাহে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ইউরোপ। গত জুন মাসে মাত্র আট দিনের তীব্র তাপপ্রবাহে মহাদেশটির তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে তিন হাজার সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই বিধ্বংসী ও ভয়াবহ চিত্র উঠে এসেছে।
গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে নজিরবিহীন এই তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এই তীব্র গরম ছিল সম্পূর্ণ সহ্যের অতীত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আট দিন স্থায়ী এই দাবদাহ ইউরোপের ইতিহাসে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, যা সেখানকার সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলেছে। এর পাশাপাশি তীব্র গরমের কারণে মহাদেশটিতে বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘœ ঘটেছে এবং যাতায়াত ও নাগরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।