আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করল ‘এক্সপার্ট’
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট গুণমান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। সনদ প্রদানের আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া, গুণমানের মানদণ্ড এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ মূল্যায়ন করা হয়। এসব মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা হয়।
আইএসও ৯০০১:২০১৫ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান ব্যবস্থাপনা সনদ, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত নিয়ন্ত্রক ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে পারে। এই সনদের আওতায় প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে গুণগত মান বজায় রাখা, প্রক্রিয়াগত উন্নয়ন নিশ্চিত করা এবং সেবার মান পর্যবেক্ষণ করতে হয়। সনদ অনুযায়ী, আজওয়া টেকের কার্যক্রমের পরিধির মধ্যে রয়েছে ইলেকট্রনিক গ্যাজেট ও মোবাইল অ্যাকসেসরিজের ডিজাইন, ওইএম পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং এবং খুচরা বিক্রয়। প্রতিষ্ঠানটি পণ্য উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন, ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাবিব মনসুর বলেন, এই সার্টিফিকেশন গুণমান, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের পওতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে এক্সপার্ট ইলেকট্রনিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ ক্যাটাগরিতে আইএসও সনদ অর্জন করেছে। এই সনদ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্য ও সেবা প্রদানের প্রক্রিয়া অনুসরণ করছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।