এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য : সুভা

Printed Edition
Syllabus-4
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : সুভা’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

রাসেল প্রতিদিন বারন্দায় দাঁড়িয়ে দেখত -একটি মেয়ে তার পা’কে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। পাছে কেউ দেখে ফেললে তার চরম লজ্জা। এটা বুঝতে পেরে রাসেলের অনেক কষ্ট হতো।

১। উদ্দীপকের রাসেল ‘সুভা’ গল্পের কার প্রতিনিধি?

ক) সুভার বাবা খ) প্রতাপ

গ) নৌকাবাহী ঘ) সুভার প্রতিবেশী

২। উক্ত প্রতিনিধিত্বের কারণ?

ক) বাবার ভালোবাসা

খ) প্রতাপের গভীর বন্ধুত্ব

গ) নৌকাবাহীর প্রতিনিয়ত যাতায়াত

ঘ) প্রতিবেশীদের আনাগোনা

৩। উদ্দীপকের মেয়েটির মধ্যে সুভার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) অসহায়ত্ব খ) উদ্বিগ্নতা

গ) আত্মমর্যাদা

ঘ) সমাজের প্রতি ঘৃণা

৪। সুভার উক্ত দিকটি প্রকাশের কারণ -

র) সুভার প্রতি সকলের অবহেলা

রর) সুভার নিজেকে আড়াল করার চেষ্টা

ররর) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫। প্রতাপ যে নিতান্তই অকর্মণ্য- তা কিভাবে বুঝা যায়?

ক) তার প্রধান শখ মাছ ধরা

খ) সে বনে বাদারে ঘুরে বেড়াত

গ) সব সময় সে সুভার জন্য অপেক্ষা

ঘ) সে সরকারি সম্পত্তি

৬। সুভার পাদশব্দ কে চিনত?

ক) প্রতাপ

খ) বোবা প্রকৃতি

গ) বিড়াল ও মেষশাবক

ঘ) দু’টি গাভী

৭। অন্য বালক-বালিকারা সুভার সাথে খেলা করত না কেন?

i) তাকে ভয় করত

ii) তার মনোভাব সকলের কাছে অপ্রকাশিত

iii) সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৮। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?

ক) নদীতটের

খ) প্রতাপের

গ) জন্মভূমির

ঘ) সর্বশী ও পাঙ্গুলির

৯। সুভা গল্পে সুভাকে ‘সুভি’ বলা হয়েছে কতবার?

ক) ১ বার খ) ২বার

গ) কয়েকবার

ঘ) একবারও বলা হয়নি

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

‘চোখ গেল’- তার ভরসা তবু আছে

চক্ষুহীনার কী কথা কার কাছে?’

১০। উদ্দীপকটি সুভার মনের কোন ভাবটিকে ইঙ্গিত করে?

ক) ক্ষোভ খ) রাগ

গ) অভিমান ঘ) অসহায়ত্ব

১১। উক্ত ভাবটি ফুটে উঠেছে নিচের যে অংশে, তা হলো-

ক) সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গিহীন ও শব্দহীন

খ) সুভা নিজেকে সব সময় আড়াল করার চেষ্টা করত

গ) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না

ঘ) প্রকৃতির সান্নিধ্যে সুভা নিজেকে ব্যস্ত রাখত সর্বদা

উত্তর : ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ।