নাটোর-৪ আসনে মনোনয়ন কিনলেন মোকছেদুল মোমিন
Printed Edition
নাটোর প্রতিনিধি
নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক মোকছেদুল মোমিন।
রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের নিকট থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় তার সাথে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোকছেদুল মোমিন বলেন, আমি রাজনীতি করি মানবতার জন্য, ক্ষমতার জন্য নয়। তরুণ নেতৃত্বকে সাথে নিয়ে জনস্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করতে চাই। আমার স্বপ্ন বড়াইগ্রাম-গুরুদাসপুরকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ইনসাফ ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি।