ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Printed Edition
3rd-3
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গতকাল রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

অভিযান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি।

ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম বর্তমানে চলমান রয়েছে। জনস্বার্থ রায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেবো না।

অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতাদের সহায়তায় যেকোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে।

ধলপুর এলাকার এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এসময় ড্রেন ও ফুটপাথের বর্জ্য অপসারণের পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।