কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মা ও শিশুর মৃত্যু
Printed Edition
কক্সবাজার অফিস
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে এক মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ছেমন আরা (২৫) ও তার তিন বছর বয়সী মেয়ে আসমা বিবি। তারা মো: একরাম মিয়ার স্ত্রী ও সন্তান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে গতকাল দুপুরে জানান, ভোরের দিকে হঠাৎ করে বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। হাতির দল সৈয়দ কলোনির কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলতে শুরু করে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী ছেমন আরা। এ সময় দু’টি হাতি তাদের দিকে তেড়ে এলে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত বাড়ির পেছনে গিয়ে আত্মরা করতে সম হলেও ছেমন আরা ও তার ছোট মেয়ে আসমা বিবি হাতির আক্রমণের মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায় ঘটনাস্থলে গিয়ে রামু থানার পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করেছেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার দণি বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো: তোসাদ্দেক হোসেন জানিয়েছেন, ঘটনাটির পর হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে প্রবেশ করানো হয়েছে। একইসাথে বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বানী চৌধুরী জানিয়েছেন, তিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।