আল কুরআনের বাণী
ইয়াতিমদের সুব্যবস্থা করা উত্তম
Printed Edition
দুনিয়া ও আখিরাত এবং ইয়াতিমদের সম্পর্কে লোকে আপনাকে জিজ্ঞেস করে; বলুন, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে উপকারকারী এবং কে অনিষ্টকারী। আর আল্লাহ ইচ্ছে করলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
-সূরা বাকারা-২২০