চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র সভা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক কমিটি ‘ঈড়সসরঃঃবব ভড়ৎ ঐরমযবৎ ঝঃঁফরবং ্ জবংবধৎপয (ঈঐঝজ)’- এর ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআরের চেয়ারম্যান ও চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।