ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও শান্তির প্রতীক : সুকোমল বড়–য়া
Printed Edition
চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকায় মনোনীত প্রার্থী আলহাজ জসীম উদ্দিন আহমেদের সমর্থনে চন্দনাইশ সাতকানিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এমপি প্রার্থী আলহাজ জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন- ধানের শীষ প্রতীক হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের সুশাসন ও ১৮ কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তির প্রতীক। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সম্প্রদায়কে সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলহাজ জসীম উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শাক্তিশালী করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ জসীম উদ্দিনকে বিজয়ী করব।
সমাবেশে আরো বক্তব্য রাখেন অমুল্য রঞ্জন বড়ুয়া, বাবু দিলীপ বড়ুয়া, আনন্দ মিত্র বড়ুয়া, বাবু রতন বড়ুয়া, বাবু আশীষ বড়ুয়া, বাবু মিনাল বড়ুয়া, বাবু দুলাল বড়ুয়া, বাবু সিদ্ধার্থ বড়ুয়া, প্রফেসর সুরেজ বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: জসিম উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের টাস্ট্রি রুবেল বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব মহিউদ্দিন কাদের, আইএইচ আরসির নির্বাহী সদস্য হাজী আব্দুল গণি প্রমুখ। বিজ্ঞপ্তি।