মকলেসুর রহমান বাবলু

Printed Edition

ইশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মকলেসুর রহমান বাবলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দুপুরে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুরে মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা