আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল জাত ও পরিকল্পিত সেচে ফলন বেড়েছে ক্ষুদ্র ফসলের

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশে ২০২৩-২৪ সালের তুলনায় ২০২৪-২৫ সালে প্রায় সব শ্রেণীর ফসলেই, বিশেষ করে মুগডাল, সূর্যমুখী ও কিছু সবজির মোট উৎপাদন বেড়েছে। তবে বার্লি, লেন্টিল, আম ও কলার মতো কিছু ফসলের ক্ষেত্রে ফলন কমেছে। এ ছাড়া আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল জাতের বীজ এবং পরিকল্পিত সেচব্যবস্থার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ফলন বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনের আলোকে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের ক্ষুদ্র ফসল, তেলজাতীয় ফসল, মসলাযুক্ত ফসল, তামাক, চা, ফল, সবজি ও অন্যান্য খাদ্যফসলের আবাদ, উৎপাদন ও প্রতি একরের ফলন পর্যালোচনা প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।

১. ধান ও ধানজাতীয় ফসল

ক্স ভুট্টা (মেজ):

ক্স শীতকালীন ভুট্টার আবাদ বেড়ে ১০.৬৬ লাখ একর থেকে ১১.১৮ লাখ একরে উন্নীত হয়েছে। একরের ফলন ৪০০৩ কেজি থেকে ৪৩৫৬ কেজি বেড়েছে ফলে মোট উৎপাদন ৪.২৪ লাখ মেট্রিক টন থেকে ৪.৮৭ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

ক্স গ্রীষ্মকালীন ভুট্টার আবাদ প্রায় অপরিবর্তিত, কিন্তু সামান্য ফলন হ্রাস (-২৫ কেজি/একর) সত্ত্বেও উৎপাদন স্থিতিশীল (৬৩.৩ হাজার মেট্রিক টন)।

ক্স বার্লি ও সরগুম:

ক্স বার্লি ও সরগুমের আবাদ কিছুটা কমলেও একর প্রতি ফলনে সামান্য বেড়েছে।

২. ডালজাতীয় ফসল মটরশুঁটি : মুগ আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়ে

১. ২১ লাখ একর থেকে ৩.১১ লাখ একরে পৌঁছেছে, একরপ্রতি ফলন বৃদ্ধি (৩৬৮-৪৪৪ কেজি) এবং মোট উৎপাদন তিনগুণের বেশি হয়েছে।

ক্স অন্যান্য ডালজাতীয় ফসলের ক্ষেত্রে উৎপাদন কিছুটা কমেছে, যেমন লেন্টিল ও চনা।

৩. তেলজাতীয় ফসল

ক্স সরিষা , ভুট্টা, সয়াবিন:

ক্স সরিষার ফলন বেড়ে একরে ৫৫৭ কেজি থেকে ৫৭২ কেজি হয়েছে। মোট উৎপাদন সামান্য বেড়েছে।

ক্স সয়াবিন ও ভুট্টার উৎপাদনেও সামান্য বৃদ্ধি দেখা গেছে।

ক্স সূর্যমুখী:

ক্স উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়ে ৩.৮ হাজার টন থেকে ৭.৭ হাজার টন হয়েছে।

৪. মসলাযুক্ত ফসল

ক্স পেঁয়াজ ও রসুনের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

ক্স মরিচের শীতকালীন উৎপাদন স্থিতিশীল, গ্রীষ্মকালীন মরিচের উৎপাদন কিছুটা কমেছে।

ক্স আদা ও হলুদের ফলন প্রায় অপরিবর্তিত।

৫. চিনি ও খেজুরজাতীয় ফসল

ক্স চিনির আবাদ কিছুটা কমেছে, কিন্তু প্রতি একরের ফলন ১৭৫৩০ কেজি থেকে ১৭৭৩৮ কেজিতে উন্নীত হয়েছে।

ক্স খেজুর ও তালজাতীয় ফসলের উৎপাদন সামান্য পরিবর্তন দেখিয়েছে।

৬. তামাক ও চা

ক্স তামাক : মোট উৎপাদন ৯.৭৮ হাজার টন থেকে ১০.৩৭ হাজার টন হয়েছে।

ক্স বেতপাতা ও বেতনাট : বেতপাতার উৎপাদন ২০.৩ হাজার টন থেকে ২৩.৫ হাজার টনে বৃদ্ধি; তবে বেতনাটের উৎপাদন কমেছে।

ক্স চা: আবাদ বাড়লেও ফলন কমে যাওয়ায় মোট উৎপাদন কিছুটা কমেছে।

৭. সবজি

ক্স শীতকালীন সবজি: ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ক্স গ্রীষ্মকালীন সবজি: বেগুন, লম্বা ঢেঁড়স (চড়রহঃবফ মড়ঁৎফ), লেডিস ফিঙারসহ অনেকের ফলন বেড়েছে।

ক্স মোট উৎপাদন বৃদ্ধি মূলত আধুনিক চাষাবাদ ও উচ্চ ফলনশীল জাতের ফলন বৃদ্ধির কারণে।

৮. ফল

ক্স কলা ও তরমুজ: আবাদ প্রায় অপরিবর্তিত, তবে তরমুজের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে।

ক্স স্থায়ী ফল (আম, কাঁঠাল, লিচু, পেয়ারা): কিছু ফলের উৎপাদন কমেছে, যেমন আম ও কলা, কিছু স্থিতিশীল বা সামান্য বেড়েছে।

৯. ফুল ও অন্যান্য খাদ্যফসল

ক্স ফুল: টিউব রোজ, গ্লাডিওলাস এবং ম্যারি গোল্ডের উৎপাদন সামান্য বেড়েছে।

ক্স মিষ্টি আলু ও ফোডার: উৎপাদন কিছুটা বেড়েছে।