ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ঢাকার উদ্বেগ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক/কূটনৈতিক রিপোর্টার
সাম্প্রতিক সময়ে ভারথতে সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ কথরেথছে বাংলাথদেশ। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম উদ্বেগ জাথনিথয়ে এসব কথা বলেন।
মাহবুবুল আলম বথলেন, ভারতে মুসলিম-খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশী সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন জায়গায় মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটেছে।
মুখপাত্র বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিষ্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।
মাহবুবুল আলম বথলেন, আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা মনে করি প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত।