সৌদির চাপে সুদানের সাথে পাকিস্তানের অস্ত্র চুক্তি স্থগিত

Printed Edition

রয়টার্স

সৌদি আরবের আপত্তির মুখে সুদানের সাথে নির্ধারিত ১৫০ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির একটি বিশাল চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এটি বাতিলের অনুরোধ জানালে ইসলামাবাদ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা ও কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের বা আরএসএফ এর মধ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সঙ্ঘাতে দেশটিতে তীব্র মানবিক সঙ্কট তৈরি হয়েছে। লোহিত সাগর তীরবর্তী স্বর্ণসমৃদ্ধ এই দেশটিতে বর্তমানে বিভিন্ন বিদেশী শক্তির স্বার্থের লড়াই চলছে। এই সঙ্ঘাতের ফলে অসংখ্য মানুষের লাশ উদ্ধার হয়েছে।