জাহানারা ইস্যু : তদন্ত রিপোর্ট বুঝে পেয়েছে বিসিবি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ মহিলা দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানি ও অসদাচরণ অভিযোগ পরীক্ষা করার জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটি ৩১ জানুয়ারি তাদের তদন্ত শেষ করে গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা বোর্ডের অন্যান্য সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি মো: আমিনুল ইসলামের কাছে রিপোর্ট হস্তান্তর করেন।
গতকালই দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বিসিবিসহ সংশ্লিষ্ট বিবাদিদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। যৌন হয়রানিবিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।