মালয়েশিয়ায় সহজে কর্মী ব্যবস্থাপনায় সফটওয়্যার তৈরি বাংলাদেশী উদ্যোক্তার
Printed Edition
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনায় হাজারো কোম্পানি রয়েছে যারা অভিবাসী শ্রমিক কর্মচারী নিয়োগ থাকেন। এসব কোম্পানিতে শতাধিক থেকে শুরু করে সহস্রাধিক কর্মীও কাজ করে থাকেন। এসব কর্মী পরিচালনা করতে প্রয়োজনীয় লোকবলসহ মোটা অংকের অর্থ ব্যয় হয়। মালয়েশিয়াতে এই প্রথম এক বাংলাদেশী উদ্যোক্তা তৈরি করেছেন সময়োপযোগী অভিবাসী কর্মী ব্যবস্থাপনা ও পরিচালনায় ডিজিটাল সফটওয়্যার। মূলত এটি আপডেট অ্যাকাউনটিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট টুলস, যা মানবসম্পদ ব্যবস্থাপনায় যুগোপযোগী।
এই ছোট সফটওয়্যারটি ডেস্কটপ,ল্যাপটপ কিংবা স্মার্ট ফোনে ইনস্টল করে একটি মাত্র ক্লিকেই একটি কোম্পানির যাবতীয় হিসাব নিকাশ নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব। ম্যানুয়ালি পরিচালনা করতে যে রকম লোকবল প্রয়োজন হয় এই সফটওয়্যারটি ব্যবহার করে কম সময়ে কম জনবল দিয়েও সহজেই যাবতীয় হিসাব ও ব্যবস্থাপনা করা যায়। অনেক সময় মালিক-শ্রমিকদের মধ্যে অর্থ লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝির মতো ঘটনা ঘটে। এই সফটওয়্যারটিতে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তি ব্যবহার করায় ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই যুগোপযোগী সফটওয়্যারটি বাজারে এনেছেন জে বিডি ইআরপি সলিউশন। এটি বাংলা, ইংরেজি ও মালয় ভাষায় অপারেটিং করা যায়। তাই মালয়েশিয়ান নিয়োগকর্তাদের সময় ও অর্থ বাঁচাতে সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে জে বিডি ইআরপি সলিউশনের স্বত্বাধিকারী মো: জাহাঙ্গীর আলম বলেন, এই সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছে, একটি কোম্পানির যাবতীয় প্রোফাইল তৈরিসহ প্রত্যেক কর্মীর আলাদা প্রোফ্রাইল তৈরি হওয়ায় বেতন-ভাতা, কাজের উপস্থিতির সময়, প্রস্থানের সময়, ভিসার মেয়াদ উত্তীর্ণ, লেনদেনের বিস্তারিত নথিপত্র, কর্মীদের যাবতীয় ব্যবস্থাপনার তথ্যদি স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন আসে। কোম্পানির মাসিক ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাবের বিস্তারিত আসে। এ ক্ষেত্রে কর্মীদের যাবতীয় তথ্য খাতায় লিখে রাখার প্রয়োজন নেই। ডেস্কটপ ও ল্যাপটপ ও এন্ড্রয়েট মোবাইল হারিয়ে কিংবা নষ্ট হয়ে গেলেও সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকে। পরে গোপন পাসওয়ার্ড দিয়ে যাবতীয় তথ্য উদ্ধার করা যায়। তাই সংশ্লিষ্টদের মানবসম্পদ ব্যবস্থাপনায় সফটওয়্যারটি হবে আদর্শ মাধ্যম।