মনিরুজ্জামান রোহান
ঈদ
Printed Edition
ঈদ মানে আনন্দ খুশি রাশি রাশি
ছোট সোনামণিদের বাঁধভাঙা হাসি।
ঈদগাহে ঈদ নামাজ পড়ি সবাই একমনে
কোলাকুলি আর ঈদি পেয়ে পুলক জাগে মনে।
ঘরে ঘরে রান্না হয় সেমাই-মাংস-পোলাও
সুখে-দুঃখে মিলেমিশে হাতে-হাত মেলাও।
নতুন সাজে সাজব আজ গাইব ঈদের গান
‘ঈদ মোবারক’ জয়ধ্বনিতে উচ্ছ্বসিত প্রাণ।
নতুন জামা জুতো আর পাঞ্জাবি গায়
এই দিনে সবাই মিলে ঘুরে বেড়ায়।
হিংসা-বিদ্বেষ ভুলে করি কোলাকুলি
সৌহার্দ, সম্প্রীতি আর ভালোবাসায় দুলি।