পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আজ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আজ সোমবার। সকাল ৮টায় পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ জেলায় ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। দুপুরের মধ্যে দলগুলোর ফলাফলের ধারাটি জানা যাবে। এই ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে টানটান উত্তেজনা রয়েছে ।
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ করা হয়।
আরো যে চার রাজ্যে আজ ভোট গণনা হবে সেগুলো হলো আসাম, কেরালা, তামিলনাড়ু ও পণ্ডিচেরি।