ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

এদিকে সেই রাজকুমার ও তার কুকুরছানাটি প্রতিদিনই এই বালুচরে খুুঁজে ফিরে সেই মেয়েটিকে, যে তাকে বাঁচিয়েছিল গভীর সমুদ্রের তলা থেকে তুলে এনে। আজও রাজকুমার ও তার কুকুরছানাটি হেঁটে বেড়াচ্ছিল ওই বালুকাবেলায়।

হঠাৎ করেই তারা দেখতে পেল, এক অচেনা, সুন্দরী মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে বালুর ওপর!

রাজকুমার দৌড়ে এলেন। ‘কে, কে তুমি? তুমি কি আহত?’

মেরিন্তারা চোখ তুলে তাকায়। ঘুম ভেঙেছে তার। মাথা তুলে রাজকুমারকে দেখে। কথা বলতে চাইল সে। কিন্তু পারল না। মনে পড়ল কণ্ঠস্বর সে বন্ধক রেখে এসেছে জল-ডাইনির কাছে। সে কেবল তার চোখের করুণ দৃষ্টি দিয়ে রাজকুমারকে বোঝাতে চাইল, সে ঠিক আছে, কিন্তু বড্ড ক্লান্ত সে।

কুকুরছানাটি মেরিন্তারাকে দেখে তার শরীরের গন্ধ নিলো। এরপর ঘেউ ঘেউ করে রাজকুমারকে জানিয়ে দিলো, ‘এই সেই মেয়ে, যে তোমাকে বাঁচিয়েছিল সাগরের তলা থেকে তুলে এনে।’(চলবে)