কৃষি খাতকে সমৃদ্ধি করতে প্রণোদনার প্যাকেজ গ্রহণ করা হয়েছে : ডা: মোসলেহ উদ্দিন এমপি

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, কৃষি খাতেকে টেকসই উন্নয়ন করতে সরকার বিভিন্ন প্রণোদনার প্যাকেজ গ্রহণ করেছে। আমাদের দেশ কৃষিপ্রাধান দেশ। এ খাতকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার বিনামূল্যে কৃষকের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা বীজ-যেন ব্যবহার হয় সে দিকে উপজেলা কৃষি বিভাগের তদারকি নিশ্চিত করতে হবে। সরকার যেটা দিচ্ছেন এটা আপনাদের অধিকার।

গতকাল শনিবার বিকেলে যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য জামায়াত নেতা ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন ও কৃষকবৃন্দ।