চবির নবনিযুক্ত ভিসির সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের মতবিনিময়
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সাথে সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, বিগত সময়ে চবি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বসবাসকারী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সঙ্কট কাটিয়ে উঠতে হবে। এ ক্ষেত্রে আপনাদের পরামর্শ ও সহযোগিতা দরকার। এ ছাড়া এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিএমপি উত্তর ডিসি আমিরুল ইসলাম, চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রহিম ইসলাম, সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের এসি মো: কবির উদ্দিন সরকার, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো: ওমর ফারুক, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিচ উদ্দীন পিপিএম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আতাউল হক, হাটহাজারী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও ডিজিএফআইর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।