বৃষ্টির পানিতে কলাগাছের ভেলায় দুরন্ত শৈশব
Printed Edition
টানা কয়েকদিনের ভারী বর্ষণে নদী-নালা, খাল-বিল ও বিস্তীর্ণ ফসলি মাঠ পানিতে টইটম্বুর। সেই পানি পেয়ে আনন্দে উৎসবে মেতে উঠেছে একদল শিশু। কলাগাছের ভেলায় চড়ে দুরন্তপনায় মেতে ওঠা তাদের উচ্ছ্বসিত মুহূর্ত ধরা পড়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান বিলসংলগ্ন এলাকায়। বর্ষার জলরাশির মধ্যে শৈশবের নির্মল আনন্দের এমন ব্যতিক্রমী দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন হোসেনপুর উপজেলা সংবাদদাতা জাহাঙ্গীর আলম।