অধ্যক্ষ ময়েন উদ্দিন
Printed Edition
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আধুনিক কারিগরি মুদ্রাক্ষর ও বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণকেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ময়েন উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের মৃত নবির উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগছিলেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রাম পাইকপাড়া-ডালম্বা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কলেজের গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।