নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
Nitto-3
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ সত্তর.

‘তা হতি পারে স্যার। এই বন দেখতি জম্মের সুন্দর।’

‘আচ্ছা, তোমরা স্থানীয়রা একে বাদাবন বলে ডাক কেন?’

‘স্যার, বাপদাদা, চৌপুরুষ ডেকি আসতিছি এজন্যি। বনেরা আমরা বাদা কই। স্যানতেই হয়ি গেছে।’

নাভিদ বুঝতে পারল বনবাদাড় শব্দ থেকেই স্থানীয়রা একে বাদা বলে।

নদী থেকে তারা এখন সাগরে। নাভিদ পরম বিস্ময়ের সাথে বঙ্গোপসাগরকে উপভোগ করতে থাকে। পানিতে পড়ার ভয় ভুলে জুয়েলও বেরিয়ে এসেছে ছইয়ের বাইরে থেকে। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কক্সবাজারের সমুদ্রসৈকত সে দেখেছে। কিন্তু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের পাশের সমুদ্রের সৌন্দর্য অন্যরকম। এক কথায় বলা যায়, ভয়াল সুন্দর!

তাদের নৌকা বনের কিনার ঘেঁষে চলছে। শুধু তাদের নৌকা নয়। অন্য নৌকাগুলোও। কিছু উৎসাহী নৌকা আর জীবিকার তাগিদে জেলে নৌকা সমুদ্রের অনেক ভেতরে ঢুকে গেল। একটি নৌকা দেখে তাদের বেশ অবাক লাগল। (চলবে)