৯ বছর পর মিলল হারিয়ে যাওয়া কুকু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ওহাইওর এক মহিলা ৯ বছর পর তার প্রিয় কুকুরটি ফিরে পেয়েছেন। কুকুরটি ২০১৭ সালে নিখোঁজ হয়ে গিয়েছিল। কুকুরটিকে একটি স্থানীয় আশ্রয়কেন্দ্রে খুঁজে পাওয়া যায়। ইয়ংস্টাউনের বাসিন্দা শ্যারন কেলি জানান, ২০১৭ সালে তার শিহ তজু জাতের কুকুর হঠাৎ করে বাইরে গিয়ে তার বাড়ির উঠোন থেকে উধাও হয়ে যায়। কেলি বলেন, ‘এক বিশেষ দিনে, সে বাইরে গেল, ২০ মিনিট হলো, তার দেখা নেই। এক বছরেও পেলাম না তাকে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ তার একটি নির্দিষ্ট রুটিন ছিল। এর পর কেলি এবং তার পরিবার কুকুরটির খোঁজে তল্লাশি শুরু করেন।

তিনি বলেন, ‘আমরা পুলিশকে ফোন করেছিলাম, আশপাশের এলাকা খুঁজে ছিলাম, সে সম্ভাব্য যেখানে যেখানে যেতে পারত, সব জায়গায় খুঁজে ছিলাম। বছরের পর বছর ধরে ওর বর্ণনার সাথে মিলে যাওয়া কুকুর এলাকায় দেখা গেলে পরিবারটি একাধিক সূত্র ধরে অনুসন্ধান চালায়, কিন্তু সেটি কখনোই পাওয়া গেল না।

এই সপ্তাহে কেলির সন্ধান অবশেষে পাওয়া গেল, যখন তার নাতনী তাকে মাহোনিং কাউন্টি ডগ ওয়ার্ডেনের একটি পোস্ট পাঠায়। পোস্টটিতে বলা হয়েছিল, ফেলোস রিভারসাইড গার্ডেনসে জটবাঁধা লোমসহ একটি ছোট কুকুরকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা গেছে।

কেলি বলেন, ‘ওর গায়ে কয়েক পাউন্ড জটবাঁধা লোম ছিল, যা একটা পনিটেল করে বাঁধা ছিল, আর মাথার ওপরে সাদা লোমের একটা তারার মতো ছিল, আর আমি তখনই বুঝে গিয়েছিলাম ওটা আমার কুকুর। বিশেষ করে ওর মুখটা, আমার কুকুরের মুখটা ভীষণ বিশ্রী। ওটা ওর একটা বিশেষ চিহ্ন, আর আমি জানতাম ওটা ও-ই।’