আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাব-স্টাফদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ
Printed Edition
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের অন্যতম প্রধান শরিয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর বিভিন্ন স্তরের সাব-স্টাফদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সব সময়ই তার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা বহন করে। এই পবিত্র মাসে ব্যাংকের সাব-স্টাফদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের এ উদ্যোগ ব্যাংক পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান, মো: আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন এবং ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।