প্যারিসে গাজা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ
Printed Edition
প্যারিস (ফ্রান্স) থেকে প্রতিনিধি
ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে শনিবার দুপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে মানবাধিকার সংস্থা, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক দল এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
ঐতিহাসিক প্লাস দ্য লা বাস্তিল এলাকা থেকে সমাবেশ শুরু হয়ে যা পরে র্যালিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা ‘গাজায় গণহত্যা বন্ধ কর’ এবং ‘গাজার জন্য ন্যায়বিচার’ স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্সের স্বেচ্ছাসেবীরা হলুদ জ্যাকেট ও ব্যানারসহ অংশ নেন। এ ছাড়াও অংশ নেয় ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও পাবলিক সেবা সংগঠন, বামপন্থী রাজনৈতিক দল, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, বয়কট-ডিভেস্টমেন্ট-স্যানকশন (বিডিএস) সমর্থক সংগঠন এবং ফরাসি-ইহুদি শান্তি সমর্থক সংগঠন।