এপিক হেলথ কেয়ারের গোলটেবিল আলোচনা
Printed Edition
জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে এপিক হেলথ কেয়ারের আয়োজনে কক্ষে একটি বিশেষ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘স্ক্রিন, প্রিভেন্ট এন্ড প্রোটেক্ট; এ রাউন্ড টেবিল ডিসকাশন অন সার্ভিকাল হেলথ’ শীর্ষক এই আলোচনায় জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা, আগাম শনাক্তকরণ, উপসর্গ ও সঠিক রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা-ব্যয় ও বাস্তবতা, ও ফলো-আপের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এপিক হেলথ কেয়ারের এজিএম (মেডিক্যাল সার্ভিসেস) ডা: হামিদ হোছাইন আজাদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চমেক অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপিকা (প্রাক্তন) ডা: রওনক জাহান, সহকারী অধ্যাপিকা ডা: নার্গিস আক্তার সিদ্দিকী ও ডা: নার্গিস সুলতানা, চমেক রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপিকা ডা: ফাহমিদা আলম, রেসিডেন্ট সার্জন ডা: ফজলে রব্বী রিয়াদ, কনসাল্টেন্ট অনকোলজিস্ট ডা: জান্নাতুন নিছা ও এপিক হেলথ কেয়ারের কনসাল্টেন্ট (প্যাথলজি) ডা: রুমানা মাহমুদ।
আলোচনায় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ হলেও সচেতনতার অভাবে এখনো বহু নারী দেরিতে রোগ নির্ণয়ের শিকার হচ্ছেন। নিয়মিত স্ক্রিনিং, প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।
গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার এইচআর এন্ড এডমিন বিভাগের ডিরেক্টর তহমিনা মরিয়ম প্রমুখ। বিজ্ঞপ্তি।