এলব্রুসে বসনিয়ার ৫ পর্বতারোহীর লাশ উদ্ধার

Printed Edition

গার্ডিয়ান

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বসনিয়ার পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রাশিয়ার উদ্ধারকারী দল পাহাড় থেকে তাদের লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় বিচার বিভাগীয় কার্যালয়সূত্রে জানা যায়, বসনিয়ার জেনিকা শহরের সাত সদস্যের একটি পর্বতারোহী দল গত ২৪ জুলাই মাউন্ট এলব্রুস অভিযানে বের হয়। পরদিন সন্ধ্যার দিকে পর্বতটিতে হঠাৎ প্রচণ্ড বাতাস ও তুষারঝড় শুরু হলে বিপদে পড়েন তারা। অভিযাত্রীদের মধ্য থেকে এক পর্বতারোহী বেঁচে ফিরে নিচে নেমে এসে কর্তৃপক্ষের কাছে সহায়তার আকুতি জানান। তিনি জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ১০০ মিটার উঁচুতে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আকস্মিক অসুস্থ হয়ে তার দুই সঙ্গী মারা যান।