গণরায় নিয়ে টালবাহানা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে : সেলিম উদ্দিন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তৃণমূলে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার স্বীকার করছে শুধুমাত্র নির্বাচনের দাবি আদায়ের জন্যই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা জনগণের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। গণরায় উপেক্ষা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে।
গতকাল রোববার রাজধানীর রূপনগরের ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার মেয়াদের শুরুতে দেশ পরিচালনায় সাফল্যের পরিচয় দিতে পারেনি, বরং সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা জুলাই বিপ্লব, জুলাই সনদ ও গণভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে।
থানা আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী-রূপনগর জোন পরিচালক প্রিন্সিপাল নাসির উদ্দিন। স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।