ডোপ টেস্টে পজিটিভ নওয়াজ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ডোপ টেস্টে পজিটিভ আসার পর আন্তর্জাতিক তদন্তের মুখে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর প্রভাব পড়েছে তার কাউন্টি ক্রিকেট ক্যারিয়ারেও। ইংল্যান্ডের ক্লাব সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে তার চুক্তিও ভেস্তে গেছে।