আসছে নিউজিল্যান্ড

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৫-২৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পরের মাসে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে তাদের। এই সিরিজের সূচি এখনো ঘোষণা হয়নি। পিএসএল শুরু হবে আগামী ২৬ মার্চ। আসরের পর্দা নামবে ৩ মে।

রনকি ও ওরামের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারী হিসেবে কাজ করবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট-গ্রাহাম ও এনজেডসি নেটওয়ার্ক কোচ গ্রায়েম অলড্রিজ। আর বাংলাদেশ সফরে থাকবেন ক্যান্টারবুরির ব্রেন্ডন ডনকার্স।