মাহমুদুল হাসান নিজামী স্মরণে চট্টগ্রামে শোকসভা অনুষ্ঠিত

Printed Edition
3rd-6
মাহমুদুল হাসান নিজামী স্মরণে শোক সভায় বক্তব্য রাখেন জাহিদুল করিম কচি : নয়া দিগন্ত

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী স্মরণে এক শোকসভা ও ইফতার মাহফিল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কবি মাহমুদুল হাসান তার সৃষ্ট সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। এত বড় একজন গুণীকে একুশে পদক, স্বাধীনতা পদক দিতে না পারায় রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা লজ্জিত।

গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ভিআইপি হলে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, প্রধান আলোচক ছিলেন দৈনিক আমাদের দেশ আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, বক্তব্য রাখেন- বৈশাখী টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য দিপক কুমার পালিত, চট্টগ্রাম প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক ও ইসলামিক টিভির ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নুর, চট্টগ্রাম এডিটর ক্লাবের সভাপতি এম আলী হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুব, কবি ও সাংবাদিক কামাল পারভেজ, নাট্যকার রতন চক্রবর্তী, মাহবুব মওলা রিপন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সদস্য ইমতিয়াজ ফারুকী, আবু সুফিয়ান, সাইফী আনোয়ার, অধ্যক্ষ মুখতাদের আজাদ খান, নেজামী ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী।

উপস্থিত ছিলেন- সুরকার ও গীতিকার দিলীপ ভারতী, শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপা, শিল্পী চন্দনা চক্রবর্তী, মৌ চৌধুরী, ফরিদুল ইসলাম, আকতার হোসেন প্রমুখ।