সালমা বেগম
Printed Edition
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দের মা সালমা বেগম (৭৫) সোমবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামানসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সালমা বেগমের মৃত্যুতে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।