বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রীকে সম্মাননা

পুরস্কৃত হলেন নয়া দিগন্তের ফটো সাংবাদিক সবুজ

Printed Edition
3rd-4
প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা নিচ্ছেন নয়া দিগন্তের নারায়ণগঞ্জের স্টাফ ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও নেপালের ৩৭ জন আলোকচিত্রীকে ‘ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে নয়া দিগন্তের নয়ায়ণগঞ্জের স্টাফ ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজও রয়েছেন।

গত শুক্রবার (১ মে, ২০২৬) রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ফটো জার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন পরিষদ’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ২৭ জন এবং নেপাল থেকে আগত ১০ জন ফটো সাংবাদিককে এই বিশেষ স্বীকৃতি দেয়া হয়।

রফিকুর রহমানকে বিশেষ সম্মাননা

ফটো সাংবাদিকতায় দীর্ঘ ৫৭ বছরের বর্ণাঢ্য ও নিরবচ্ছিন্ন অবদানের জন্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক রফিকুর রহমানকে বিশেষ আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি এবং দ্য নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোকের স্পোর্টস এডিটর আরশাদ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন। নেপালের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ ওনতা।

সম্মাননাপ্রাপ্ত আলোকচিত্রীগণ

বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া উল্লেখযোগ্য আলোকচিত্রীরা হলেন : মোহাম্মদ পনির হোসেন (রয়টার্স), কে এম আসাদ (ইন্ডিপেন্ডেন্ট), মনিরুল ইসলাম সবুজ (নয়া দিগন্ত), শুভ্র কান্তি দাস (প্রথম আলো), মনিরুজ্জামান (এএফপি), মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), মো: সাজিদ হোসেন (প্রথম আলো), সনি রামানি (নিউএজ), রোহেত আলী রাজীব (বাংলাদেশ প্রতিদিন), মঈনউদ্দিন আহমেদ (দ্য নিউ নেশন), দীপু মালাকার (প্রথম আলো), মামুনুর রশিদ (সমকাল), আবদুল গনি (ইত্তেফাক), মশিউর রহমান সুমন (ক্রীড়ালোক), মোশাররফ হোসেন ভুবন (দেশ রূপান্তর), মো: হাসান (আজকের পত্রিকা), হাবিবুর রহমান (সারাবাংলা), জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা), মো: সৌরভ (নিউএজ), শামসুল হক রিপন (দেশকাল নিউজ), এস এম নাসির (চ্যানেল আই), রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান), ইন্দ্রজিৎ কুমার ঘোষ (খবরের কাগজ), আল আমিন লিওন (আমাদের সময়) ও শরীফ সারোয়ার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি)।

নেপাল থেকে সম্মাননাপ্রাপ্তরা হলেন : প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগান, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।

সম্মাননা প্রদান পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।