১৩০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নোমান
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
মিরপুর টেস্টে জিততে পারেনি পাকিস্তান। তবে তাদের হেরে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ১৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন বাহাতি স্পিনার নোমান আলী। গতকাল শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজকে ২৪ রানে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন নোমান। তাতে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে শততম উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।
নোমান এই মাইলফলকে পৌঁছেছেন ৩৯ বছর ২১৭ দিনে। এর আগে ১৮৯৬ সালে ইংল্যান্ডের স্পিনার ববি পিল ৩৯ বছর ১৮০ দিন বয়সে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছিলেন।