ইরান যুদ্ধে পরাশক্তিদের জড়ানো থেকে থামানোর দাবি ট্রাম্পের
Printed Edition
তাস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের পে রাশিয়া, চীন ও তুরস্কের যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকলেও নিজের একক প্রচেষ্টায় তা ঠেকিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যপ্রাচ্যের রক্তয়ী সঙ্ঘাতের সময় বিশ্বের প্রভাবশালী এই তিন রাষ্ট্রপ্রধানের সাথে নিজের ব্যক্তিগত যোগাযোগ ও সফল কূটনীতির কথা জনসমে তুলে ধরেন তিনি।
ট্রাম্প পরাশক্তি রাশিয়া, চীন ও তুরস্কের এই সঙ্ঘাত থেকে সম্পূর্ণ দূরে থাকার সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক এবং অবিশ্বাস্য ও চমকপ্রদ এক কূটনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, ইরান সঙ্কটের সময় এই শক্তিশালী তিন দেশের নিরপে অবস্থান মূলত বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে আরো বড় ধরনের বিপর্যয় থেকে রা করেছে। এই দেশগুলোর অসামরিক ও দূরদর্শী মনোভাবের কারণে তিনি তাদের নেতৃত্বের প্রতি বিশেষ মূল্যায়ন জ্ঞাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে তুরস্কের ভূমিকার প্রশংসা করে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই যুদ্ধ থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছিলেন। তিনি এই যুদ্ধে ইরানের পে সরাসরি অংশ নেয়ার জন্য সবচেয়ে বড় বা প্রধান দাবিদার ছিলেন, কারণ আপনারা সবাই জানেন যে, তিনি ইসরাইলকে খুব একটা পছন্দ করেন না। আমি তাকে এই সঙ্ঘাত থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলাম এবং তিনি আমার সেই অনুরোধ রেখেছেন। এরদোগানকে একজন অত্যন্ত শক্তিশালী ও চমৎকার সামরিক দূরদর্শিতাসম্পন্ন বিশ্ব নেতা হিসেবেও অভিহিত করেন তিনি।