জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
Printed Edition
জামালপুর প্রতিনিধি
যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে জামালপুরের দেওয়ানগঞ্জে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জের বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সাথে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমিনুল যৌতুকের দাবিতে সুজানার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৪ এপ্রিল বাপের বাড়ি থেকে ২০ হাজার টাকা যৌতুক এনে দিতে চাপ দেন আমিনুল। সুজানা অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ২৫ এপ্রিল সুজানার মৃত্যু হয়।