দুর্নীতি তদন্তে নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেফতার

Printed Edition

এএফপি

নেপালের সাবেক জ্বালানিমন্ত্রীকে অর্থপাচার তদন্তের অংশ হিসেবে রোববার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন সরকার ক্ষমতায় আসার পর উচ্চপর্যায়ের একাধিক গ্রেফতারের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা; এর আগে সাবেক প্রধানমন্ত্রীও আটক হয়েছেন।

এই ঘোষণা আসে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেয়ার দুই দিন পর। ২০২৫ সালের প্রাণঘাতী দুর্নীতিবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে শাহ’র দল ভূমিধস বিজয় পায়। শনিবার ভোরে পরিচালিত অভিযানে ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যেখানে অন্তত ৭৬ জন নিহত হয়। রোববার সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খড়কাকে ‘অর্থ পাচারসংক্রান্ত মামলায়’ আটক করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর মুখপাত্র শিবা কুমার শ্রেষ্ঠ।