বগুড়ায় মাদরাসা অধ্যক্ষের ওপর হামলা : আহত ৬
Printed Edition
বগুড়া অফিস
বগুড়ার দুপচাঁচিয়ায় স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করে এক মাদরাসা অধ্য ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার অধ্যসহ অন্তত ছয়জন আহত হন। আহত অধ্য মাওলানা জি এম মোস্তাফিজুর রহমান বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাওলানা জি এম মোস্তাফিজুর রহমান জেলার তালোড়া শাহ এয়তেবাড়িয়া কামিল মাদরাসার অধ্য। তার অভিযোগ, কয়েক মাস ধরে স্থানীয় প্রভাবশালীদের হুমকির কারণে তিনি কর্মস্থলে যেতে পারছিলেন না। এতে মাদরাসার শিক-কর্মচারীদের কয়েক মাসের বেতনও আটকে যায়।
অধ্য জানান, বেতন-ভাতার বিল স্বারের বিষয়ে শিক-কর্মচারীরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহরুখ খান তাকে গত ১২ মে মাদরাসায় উপস্থিত হয়ে বেতন বিল স্বারের অনুরোধ জানান। ওই দিন মাদরাসায় যাওয়ার পথে প্রতিষ্ঠানের অদূরে পৌঁছালে স্থানীয় একটি প তার ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী মেহেরা খাতুন, তিন ছেলে- মোয়াজ, মোব্বাজ ও মোহাদ্দেস এবং সাথে থাকা ভ্যানচালকও মারধরের শিকার হন।