কৃষকের ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে : রফিকুল ইসলাম খান
Printed Edition
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (১৩ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই বোরো সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সিন্ডিকেট কার্যক্রম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষক যেন সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করে সরকারের নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।