রংপুর রাইডার্সকে নিয়ে আশাবাদী আশরাফুল

Printed Edition

ফরহাদ খান নড়াইল

গতকাল নড়াইলে ‘ইজি ফ্যাশন’ শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেটদলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ সময় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, আমি ‘রংপুর রাইডার্স’ এর সহকারী কোচ হিসেবে আছি। বিপিএলে ২০১৭ সালে ‘রংপুর রাইডার্স’ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ৯ বছর ধরে ‘রংপুর রাইডার্স’ চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার দলে ভালো খেলোয়াড় নেয়া হয়েছে। সবাই আমাদের পছন্দের খেলোয়াড়। এবার বেস্ট খেলাটা খেলতে পারলে হয়তো আমরা চ্যাম্পিয়নশিপের আশা করতে পারি।