পিএসএলে সৈকত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আজ শুরু পিএসএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা। যেখানে আছেন বাংলাদেশের দুই খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

লাহোর কালান্দার্সে খেলছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে রিশাদ হোসেন ও নাহিদ রানা, করাচি কিংসে শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।